শিরোনাম
◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা ◈ ‌ফিফা সভাপ‌তি আসিয়ান কাপ ঘিরে নতুন স্বপ্নের কথা শোনালেন ◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হননি তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ

ইয়াসিন আরাফাত : [২] বুধবার দিল্লি পুলিশের কাছে পাঠানো এক বার্তায় এ দাবি করেছেন তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভি। একটি বেসরকারি ল্যাবে নিজের করোনা পরীক্ষা করানো পর এ দাবি করেন তিনি। এনডি টিভি, জি নিউজ, এএনআই

[৩] দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, মাওলানা সাদ আমাদেরকে বলেছেন তিনি বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করিয়েছেন। এতে তার করোনভাইরাসের উপস্থিতি নেগেটিভ এসেছে।

[৪] সূত্র জানিয়েছে, আইন অনুযায়ী, আমাদেরকে সব অভিযুক্তের করোনা রিপোর্ট আদালতে উপস্থাপন করতে হয়। আদালতে কোনো বেসরকারি ল্যাবের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। তাই অভিযুক্তকে এখন যে কোনো সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করিয়ে তার রিপোর্ট পুলিশের কাছে জমা দিতে হবে।

[৫] এর আগে গত মার্চে দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে তাবলিগ জামাতের ইজতেমা হয়। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ অংশ নেয়। লকডাউনে নিষেধ অমান্য করেও গণজমায়েত করায় সাদের বিরুদ্ধে দুটি মামলা হয়।

[৬] ওই মামলায় তার কাছে ৩ টি নোটিস পাঠানো হলে তিনি আইনজীবীর মাধ্যমে জবাব দেন। একটি নোটিসের জবাবে সাদ জানান, তিনি আত্মগোপনে নয় বরং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি দ্রুত এই করোনা পরীক্ষার রিপোর্ট জমা দেবেন।

  • সর্বশেষ