শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাসঙ্কটের সূচনা হয়েছে মাত্র [২] সামনে আসছে আরও খারাপ দিন বলছে, ডেটা বিশ্লেষণ

আসিফুজ্জামান পৃথিল: [৩] সারাবিশ্বের মানুষ অপেক্ষা করছেন একটি ঘোষণার জন্য। যেখানে বলা হবে, করোনাভাইরাস অতিমহামারী শেষ হয়ে গেছে এবং তারা সাধারণ জীবনে ফিরতে পারবেন। কিন্তু চীনা শহর উহান প্রমাণ করেছে স্বাভাবিক জীবনে ফেরাটা মোটেও সহজ হবে না। সিএনএন

[৪] বিশেষজ্ঞরা বলছেন, এই অতিমহামীর একেবারে শুরুর দিকে অবস্থান করছি আমরা। এটি ৩ মাস, ৬ মাস বা ১ বছরের শেষ হবার মতো বিষয় নয়।

[৫] ৮ এপ্রিল রোগটির উৎপত্তিস্থল উহানের লকডাউন আংশিকভাবে শিথিল করে কর্তৃপক্ষ। এর আগে ৭৬দিন অবরুদ্ধ ছিলো চীনা শহরটি। এরপরই ছোট ব্যবসায়ীরা খেয়াল করেন, লকডাউন তোলার প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির।

[৬] বিশেষজ্ঞদের মতো সবার আগে লকডাউন শিথিল করলেও এই বছরও আগের অবস্থায় আসতে পারবে না উহান। ২০২১ সালের শেষ নাগাদ হয়তোবা নগরীটি স্বাভাবিক হতে পারে। তবে এরমধ্যে যদি ভাইরাসের পরের স্রোত আসে, যা একেবারে অসম্ভব নয়, তবে এই সময়েও লকডাউন উঠবে না।

[৭] বিশ্বের জন্য বিষয়টি আরও কঠিন। এখনই যদি সারা বিশ্বের লকডাউন উত্তোলন শুরু হয়, তবে ২০২৩ সালের আগে তা পুরোপুরি উটছে না। এর মধ্যে যদি পৃথিবীর কোনও এক স্থানে আরেকটি ভাইরাস স্রোত আসে, তবে লকডাউন উঠতে আরও সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়