শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে এক জনের ২০হাজার টাকা জরিমানা

আরএইচ রফিক : [২] বগুড়া র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সহযোগিতায় কাহালুতে মেয়াদ উর্ত্তীন খেজুর সংরক্ষন ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । এসময় ৬০ বস্তা মেয়াদ উর্ত্তীন খেজুর ধংশ এবং মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণ ও বিক্রয়ের জন্য এক ব্যাক্তিকে ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ।

[৩] জানা গেছে, গতকাল সোমবার দুপুরের বগুড়া র‌্যাব-১২ এর একটি বিশেষ দলের সহযোগিতায় কাহালুতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত । র‌্যাব-১২ বিশেষ কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি রওশন আলীর নের্তৃতে র‌্যাবের একটি দল ভ্রাম্যমান আদালতের বিচারক বগুড়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার কাহালু থানাধীন মুরইল নিউ আফরিন কোল্ড স্টোরেজে অভিযান চালায় । এসময় আদালতের অভিযানকালে সেখানে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইন ভঙ্গের অপরাধে উপজেলার বড়ভাদাইহার গ্রামের মোকলেছার রহমান (খলেছার ) রহমানের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৫০)কে মেয়াদ উত্তীর্ণ ৬০ বস্তা (২৪০০ কেজি) খেজুর সংরক্ষণ ও বিক্রয়ের জন্য ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ভ্রাম্যমান আদালতের নির্দেশে মেয়াদ উত্তীর্ণ ৬০ বস্তা খেজুর ধ্বংস করা হয়।

  • সর্বশেষ