শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের টিকা তৈরিতে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদক ভারতের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র, জানালেন পম্পেও

আসিফুজ্জামান পৃথিল: [২] তবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই ঘোষণায় অবাক হচ্ছেন না বিশেষজ্ঞরা। গত তিন দশক ধরেই এই দুটি দেশ যৌথ টিকা উৎপাদন প্রকল্প নিয়ে কাজ করছে। বিবিসি, সিএনএন, দ্য হিন্দু

[৩] দুই দেশ বেশ আগে থেকেই ডেঙ্গু, পেটের পীড়া, ইনফ্লুয়েঞ্জা এবং যক্ষা নিয়ে কাজ করছে। অদূর ভবিষ্যতে ডেঙ্গুর টিকার পরীক্ষামূলক প্রয়োগেরও কথা রয়েছে।

[৪] বিশ্বর বৃহত্তম জেনেরিক ড্রাগ ও ভেক্সিনের উৎপাদক ভারত। বিশ্বের প্রায় হাফ ডজন প্রধান ভেক্সিন উৎপাদক ভারতের। ছোট কোম্পানির সংখ্যা অজস্র। তারা পোলিও, মেনিনজাইটিস, নিউমোনিয়া, রোটাভাইরাস, বিসিজি, হাম, মাম্পস, রুবেলা ইত্যাদি টিকা বানায়।

[৫] ভারতের প্রায় ৬টি কোম্পানি করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণা শুরু করেছে। এর একটি বিশে^র বৃহত্তম টিকা কোম্পানি, সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া। প্রতিবছর ৫৩ বছর বয়সী কোম্পানিটি ১৫০ কোটি ডোজ তৈরি করে।

[৬] ১৬৫টি দেশে ২০ ধরণের ভেক্সিন রপ্তানি করে কোম্পানিটি। এখন এই কোম্পানিটি মার্কিন বায়োটেক কোম্পানি কোডাজেনিক্স এর সঙ্গে করোনার টিকা নিয়ে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়