শিরোনাম
◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা করোনা রোগীদের দেখাশোনা করছেন তাদের প্রণোদনা দিয়েছি : প্রধানমন্ত্রী

মহসীন কবির : [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী বিভাগের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে এ কথা বলেন।

[৩] শেখ হাসিনা বলেন, যদি কেউ অসুস্থ হন তাদের বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছি। তাছাড়া আমরা পাঁচ লাখ থেকে ৫৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেব। এভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস আমরা দিয়েছি এবং সেটা করে যাচ্ছি।

[৪] তিনি বলেন, স্কুলসহ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ সবকিছু বন্ধ থাকবে। দেখা যাক করোনাভাইরাস কী হয়। যখন এটা থামবে তখন আমরা খুলব।

[৫] প্রধানমন্ত্রী বলেন, এখন ফসল উঠছে। এরপর ফসল লাগাতে হবে। আস্তে আস্তে আমাদের সবকিছু উন্মুক্ত করতে হবে। সবাই নিজেকে সুরক্ষিত রেখে কাজ করবেন। সেটাই আমরা অনুরোধ করবো।

[৬] প্রধানমন্ত্রী বলেন, সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ চিন্তায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। রমজান ও ঈদ সামনে রেখে গরীবদের মাঝে আবারও খাদ্য বিতরণ করা হবে।

[৭] তিনি বলেন, যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ দেখে তাদের ঋণের সুদ বেড়ে গেছে। সেটার জন্য আপনারা চিন্তা করবেন না। কারণে এই সুদ এখনই নেয়ার কথা না। এছাড়া এই কনফারেন্সের পরেই অর্থমন্ত্রীর সঙ্গে বসবো।

[৮] তিনি আরো বলেন, সুদগুলো যেন স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায়, এছাড়া কতটুকু আপনারা দিতে পারেন সেটা নিয়ে বিবেচনা করা হবে। তাই এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না।

  • সর্বশেষ