শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২ টন পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, দুই প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : [২] পুরান ঢাকার বাদামতলীর ফলের আড়তে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ২ হাজার কেজি খেজুর জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার বিএসটিআই ও র‍্যাব-১০ এর সহযোগিতায় চালানো আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

[৪] তিনি বলেন, অভিযানকালে বিপুল পরিমাণে পচা খেজুর দেখতে পাওয়া যায়। অসাধু ব্যবসায়ীরা কয়েক বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর পুনরায় প্যাকেট করে বাজারজাত করছিলেন। এই অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

[৫] সারওয়ার আলম বলেন, রোজাদারদের ইফতারের মূল উপাদানের অংশ হওয়ায় পবিত্র রমজান মাসে দেশে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা তৈরি হয়। এই সুযোগ নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যাতে পচা ও মানহীন খেজুরসহ অন্যান্য ফলমূল বাজারজাত করতে না পারেন সেজন্য অভিযান চলবে।

  • সর্বশেষ