শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলের এমব্রায়েরের সঙ্গে ৪.২ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বোয়িং

রাশিদ রিয়াজ : [২] ছোট বিমান তৈরি ও এমব্রায়েরকে সস্তায় বিমান বাজার ধরতে কৌশলগত এ চুক্তি করেছিল মার্কিন বিমান তৈরি কোম্পানি বোয়িং। আরটি

[৩] এমব্রায়ের বিষয়টিকে ভালভাবে না নিয়ে বলেছে এটি ভুল সিদ্ধান্ত এবং ক্ষতিপূরণ আদায়ে বোয়িং’এর বিরুদ্ধে প্রয়োজনে আইনগত লড়াই চালিয়ে যাওয়া হবে। স্পুটনিক

[৪] এমব্রায়ের এও অভিযোগ করছে তাকে ৪.২ বিলিয়ন ডলার দেয়ার যে চুক্তিগত বাধ্যবাধকতা রয়েছে তা এড়িয়ে যাওয়ার জন্যেই বোয়িং এধরনের সিদ্ধান্ত নিয়েছে।

[৫] সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমান দুর্ঘটনায় বোয়িং’এর কম করে ক্ষতি হয়েছে ১৮.৭ বিলিয়ন ডলার। এরপর করোনাভাইরাসের ধাক্কায় লেঅফ এবং বিমান তৈরি কোম্পানি হিসেবে বোয়িংয়ের আভিজাত্য চুরমার হয়ে যাচ্ছে। এএফপি

[৬] এমব্রায়েরের সঙ্গে চুক্তি দেখভালকারী হিসেবে বোয়িং কর্মকর্তা মার্ক এ্যালেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, উৎপাদনশীলতায় টিকে থাকলেও তার কোম্পানির পক্ষে আর অসফল দরকষাকষি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

[৭] যৌথভাবে বিমান তৈরির চুক্তিতে ৮০ শতাংশ মালিকানা ছিল বোয়িংএর এবং বাকি ২০ শতাংশ ছিল এমব্রায়েরের। এমব্রায়েরের সঙ্গে চুক্তির প্রস্তুতি সম্পন্ন করতে বোয়িং সময় নিয়েছিল দুই বছর। গত বছরের ফেব্রুয়ারিতে বোয়িং ব্রাজিল-কমার্শিয়াল নামে এ যৌথ উদ্যোগ যাত্রা শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়