শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিলনাড়ুর পুলিশ বললো, চলো করোনার সঙ্গে দেখা করাই

মাজহারুল ইসলাম : [২] লকডাউন ভাঙায় ভারতের বিভিন্ন জায়গায় পুলিশ সাধারণ মানুষকে প্রতিদিনই বিভিন্ন রকম শিক্ষা দিয়েছে। কোথাও রাস্তায় কান ধরে ওঠবোস করিয়েছে। কোথাও যোগব্যায়াম করিয়ে। কোথাও আবার ফুল-চন্দন-ধূপ দিয়ে আরতি করতেও দেখা গিয়েছে পুলিশকে। তাছাড়া লাঠি দিয়ে পিটুনিতো রয়েছেই। রাইজিংবিডি

[৩] কিন্তু এবার এসব কিছুকে ছাড়িয়ে গেছে তামিলনাড়ুর তিরুপ্পুর পুলিশ। আইন ভঙ্গকারীদের সবক শেখাতে যে উপায় তারা নিয়েছে, তাতে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। পুলিশের অভিনব শাস্তির ভিডিও রীতিমতো ভাইরাল।

[৪] ভিডিওতে দেখা যায়, নাকা চেকিংয়ের সময় স্কুটিতে চেপে ঘুরে বেড়ানো ৩ যুবককে রাস্তায় আটকায় পুলিশ। তাদের কারও মুখে মাস্ক ছিল না। তারপর তাদের চ্যাংদোলা করে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়। সেই অ্যাম্বুল্যান্সে একজন পিপিই পরে শুয়ে ছিলেন। তাকে করোনা আক্রান্ত ভেবে অ্যাম্বুল্যান্স থেকে বের হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন ৩ যুবক। কেউ কেউ অ্যাম্বুল্যান্সের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশকর্মীরা বাইরে দাঁড়িয়ে তাদের পালানোর পথ আটকায়।

[৫] এরপর সেই পিপিই পরা যুবক ওই ৩ যুবকের দিকে এগিয়ে গেলে আতঙ্কের চোটে কান্নাকাটি শুরু করেন তারা। শেষে কাকুতি-মিনতি করে অ্যাম্বুল্যান্স থেকে বের হয় ওই ৩ যুবক। ভিডিওর শেষে পুলিশের বার্তা, রাস্তায় করোনায় আক্রান্ত যে কেউ ঘোরাঘুরি করতে পারে। তাই বাড়িতে থাকাই শ্রেয়। আর খুব প্রয়োজন হলে বের হওয়ার সময় মুখে মাস্ক যেন অবশ্যই থাকে।

  • সর্বশেষ