শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়ের জন্যে নির্বাচন পিছোনোর চেষ্টা করতে পারেন ট্রাম্প : ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন

ইকবাল খান : [২] ডেমোক্রেটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী আরও বলেছেন, ট্রাম্প মনে করছেন বিজয়ী হতে হলে যে কোন উপায়ে হোক আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন পিছিয়ে দিতে হবে বা স্থগিত করে দিতে হবে। কেননা জয়লাভ করার জন্যে এটাই তিনি একমাত্র উপায় মনে করছেন। মেইল অনলাইন

[৩] বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা জন্যে অনলাইনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন। সম্প্রতি মার্কিন ডাকবিভাগের জন্যে জরুরি সহায়তা তহবিলে ট্রাম্পের ভেটো প্রয়োগের হুঁশিয়ারির কথা উল্লেখ করে জো বাইডেন দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ডাকযোগে ভোট প্রদানে বাধা সৃষ্টির করার জন্যেই তহবিল প্রদানের বিরোধিতা করছেন।

[৪] করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ভোটকেন্দ্রে যাওয়া সীমিত করে ডাকযোগে ভোট প্রদানের বিষয়ে ওপর গুরুত্বারোপ করছেন অনেকে। যদিও ট্রাম্প বরাবরই বলে আসছেন, এতে জালিয়াতির সম্ভাবনা বেশি।

[৫] সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারিতে অর্থনৈতিক দুরাবস্থা ও বৃহস্পতিবার পর্যন্ত ২ কোটি ৬৪ লাখ মার্কিনি বেকার হয়ে পড়ায় ট্রাম্পের জন্যে নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয় লাভ কঠিন করে তুলেছে।  সিএনএন

এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়