শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনামুক্তিতে রোদ পোহানো ও ভিটামিন সি গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞের

মাহমুদুল আলম: [২] করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ১০ প্রকার খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন সংক্রমণ ব্যাধি বিশেষজ্ঞ ডা. এম কে ভট্টাচার্য। ভারতীয় এই বিশেষজ্ঞের মতে, সেজন্যে প্রতিদিন অন্তত ১০ - ১৫ মিনিট সূর্যরশ্মি গায়ে লাগানো দরকার। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দৈনিক অন্তত দেড় লিটার করে পানি পান করা, একটি করে ডিম, নিয়মিত রসুন, আনারস, মাছ, প্রাণীজ প্রোটিন, শাক-সবজী থেকে প্রোটিন ও ভিটামিন ই গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।

[৩] একাত্তর টিভিতে অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে এই পরামর্শ দেন তিনি। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) দুই বছর কাজ করে যাওয়া এই বিশেষজ্ঞের সাক্ষাৎকারটি শুক্রবার সম্প্রচার হয়।

[৪] এতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া পরবর্তী উপসর্গগুলো থেকেও তুলে ধরেন। তিনি বলেন, এই ভাইরাসে আক্রান্ত হলে গলায় একপ্রকার অস্বস্তি লাগতে পারে, মনে হবে বারবার গলা শুকিয়ে আসছে, বারবার শুকনো কাশি হতে পারে। এই অবস্থায় ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে জ্বর অনুভব হতে পারে। মাংসপেশীতে ব্যাথা হতে পারে। তারপর নিশ্বাস র‍্যাপিড হতে পারে, অর্থাৎ শ্বাসকষ্ট আরম্ভ হতে পারে।

[৫] তিনি বলেন, এটার আরেকটি লক্ষ্মণ হচ্ছে, এটা হলে জিহ্বায় স্বাদ পাওয়া যাবে না এবং নাকের গন্ধ নেওয়ার অনুভূতি চলে যাবে।

  • সর্বশেষ