শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ মৃত্যুর এক চতুর্থাংশেরও বেশি যুক্তরাষ্ট্রেই

মাহমুদুল আলম : [২]করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড-১৯ এ সারা বিশ্বে এ যাবত এক লাখ ৯১ হাজার ৫৫ জন মানুষ মারা গেছেন। এরমধ্যে ৫০ হাজার ২৩৬ জনই মারা গেছেন যুক্তরাষ্ট্রে। হিসেবে যা এক চতুর্থাংশেরও বেশি।
[৩] দেশটিতে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
[৪] যুক্তরাষ্ট্রে এই রোগে আক্রান্তও অন্য যে কোন দেশের চেয়ে বেশি। এখন পর্যন্ত সারাবিশ্বে কোভিড-১৯ এর রোগী শনাক্ত হয়েছেন ২৭ লাখ ২৫ হাজার ৩৯১ জন। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই শনাক্ত হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ৪৪২ জন।অর্থাৎ শনাক্তও এক চতুর্থাংশের বেশি।[৫] গত বছরে চীনের উহান থেকে ছড়িয়ে ভাইরাসটি এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছ পড়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়