শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ৩০ এপ্রিল লকডাউন প্রত্যাহার করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ইয়াসিন আরাফাত : [২] মহামারি করোনাভাইরাস ঠেকাতে আরোপিত লকডাউন আগামী ৩০ এপ্রিলেই প্রত্যাহার করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামফোসা । সিএনএন

[৩] ঘোষণায় প্রেসিডেন্ট রামফোসা জানান, দক্ষিণ আফ্রিকায় যেনো ভবিষ্যতে করোনাভাইরাসের বিস্তার আবার শুরু না হয় সেজন্য ৫ ধাপের সতর্কতা লেভেল নিয়ে আগাবে দেশটি। সেই পাঁচ ধাপের প্রথমটি আগামী ১লা মে থেকে শুরু হতে যাচ্ছে।

[৪] বাকি ৪ ধাপের মধ্যে রয়েছে- অর্থনীতির নির্দিস্ট কিছু সেক্টর যেমন দেশটির খনি গুলো পুনরায় চালু করা হবে। দেশটির সীমান্তগু্লো বন্ধ রাখা। পন্যের পরিবহন ও মৃতদেহ সৎকারে কাজ ছাড়া অন্যান্য রাজ্যগুলোতে কাউকে ভ্রমণ করতে না দেয়া। সিগারেট বিক্রির অনুমতি দিলেও মদ্যপানের বারগুলো বন্ধ রাখাসহ আরও বেশ কিছু বিধি নিষেধ। এসএনিউজ

[৫] দেশটিতে করোনায় এখন পর্যন্ত ৩ হাজার ৯৫৩ জন আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা ৭৫ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ১ হাজার ৪৭৩ জন। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়