শিরোনাম
◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও) ◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো ◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত

লাইজুল ইসলাম: [২] অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিন দিন রোগির সংখ্যা বাড়ছে। করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন।

[৩] সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ২৭৭৯ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৪৯২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আর এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪৮ জনে। রোববারের চেয়ে করোনায় পরীক্ষা হয়েছে ৫.৫ শতাংশ বেশি। এছাড়া করোনায় এখন পর্যন্ত প্রাণ হারালো ১০১ জন।

[৪] এর আগে গতকাল রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৩৪টি নমুনা পরীক্ষা করে আরও ৩১২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২৪৫৬ জন হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২৯০ জন।

আইইডিসিআরের কর্মকর্তা বলেন, এই ধারাবাহিক মৃত্যু ও সংক্রমিতের হার কমাতে হলে অবশ্যই সবাইকে ঘরে থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর তার বক্তব্যে এই কথাটি বারবার বলে চলেছেন। এমনকি দেশের প্রধানমন্ত্রীও এই কথা বলে আসছেন।

  • সর্বশেষ