শিরোনাম
◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং ◈ এনসিটি ইজারায় বিনাপুঁজিতে লাভের পথে ডিপি ওয়ার্ল্ড ◈ কারাগারে বাড়ছে বন্দিমৃত্যু, পেছনে যেসব কারণ ◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গত দশ বছরে ১১ হাজার ১৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ

সাইদ রিপন : [২] বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে বর্তমানে দেশে ৩টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যান্তরীণ বিমানবন্দর এবং ২টি স্টল পোর্ট রয়েছে।

[৩] কর্তৃপক্ষের আওতাধীন ১২টি বিমানবন্দর ও স্টল পোর্টের মধ্যে বর্তমানের ৮টি বিমানবন্দরে ফ্লাইট পরিচালিত হচ্ছে। যাত্রী স্বল্পতার কারণে ২টি অভ্যন্তরীণ বিমান বন্দর ও ২টি স্টল পোর্টে কোন ফ্লাইট যাতায়াত করছে না।

[৪] বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ২০০৯-১০ অর্থবছরে রাজস্ব আয় করেছে ৬৪২ কোটি টাকা, রাজস্ব ব্যয় হয়েছে ২৬৫ কোটি ৩১ লাখ টাকা এবং সর্বমোট অন্যান্য ও রাজস্ব ব্যয় হয়েছে ৪১৬ কোটি ৮১ লাখ টাকা। ঐ অর্থবছরে বেসরকারি বিমান নীট মুনাফা আয় করেছিলো ২২৫ কোটি ২১ লাখ টাকা। প্রক্ষান্তরে ঠিক ১০ বছর পরে কর্তৃপক্ষ গত ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আয় করেছে ৯৪৮ কোটি ৩৪ লাখ টাকা, রাজস্ব ব্যয় হয়েছে ৪৪৪ কোটি ৫০ লাখ টাকা এবং সর্বমোট অন্যান্য ও রাজস্ব ব্যয় হয়েছে ৯৮১ কোটি ৮৮ লাখ টাকা। এখানে বছর শেষে বিমানের ৩৩ কোটি ৫৪ লাখ টাকা লোকসান হয়েছে।

[৫] গত দশ বছরে বেসরকারি বিমান কর্তৃপক্ষ মোট রাজস্ব ব্যয় করেছে চার হাজার ৩২৯ কোটি ১৩ লাখ টাকা। আর সর্বমোট অন্যান্য ও রাজস্ব ব্যয় হয়েছে ১০ হাজার ২০৬ কোটি ৫৫ লাখ টাকা।

[৬] সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বিবিএসের অর্জন নিয়ে একটি বই প্রকাশ করেছে। ওই বই থেকে এ তথ্য জানা গেছে।

  • সর্বশেষ