শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] মার্কিন ঘাঁটি থেকে অস্ত্র ও গাড়ি নিয়ে পালিয়েছে সন্ত্রাসীরা

ইয়াসিন আরাফাত : [২] সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি থেকে অস্ত্র এবং গাড়ি নিয়ে পালিয়ে গেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বেশকিছু সদস্য। তারা হোমস প্রদেশের আল-তানফ মার্কিন ঘাঁটি থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম নিয়ে পালমিরা শহরে পালিয়ে যায়। এসব সরঞ্জাম নিয়ে তারা সিরিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। পার্সটুডে

[৩] এ সম্পর্কে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়- উগ্র সন্ত্রাসীরা মার্কিন সেনাদের গাড়ি এবং অস্ত্র নিয়ে সিরিয়ার সেনা নিয়ন্ত্রিত এলাকায় যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মার্কিন ঘাঁটি থেকে ছিনিয়ে নেয়া গাড়িতে আমেরিকার সেনাদের মেশিনগান ও অন্যান্য অস্ত্র বসানো রয়েছে।

[৪] সিরিয়ায় মোতায়েন একটি পশ্চিমা সামরিক সূত্র এ খবর নিশ্চিত করেছে। চলতি মাসের প্রথম দিকে বেশ কিছু সন্ত্রাসী মার্কিন পক্ষ ছেড়ে সিরিয়ার সামরিক বাহিনীর সাথে যোগ দিয়েছে।

[৫] সিরিয়ায় যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পতন চূড়ান্ত পর্যায়ে রয়েছে তখন এসব সন্ত্রাসী মার্কিন পক্ষ ত্যাগ করে সিরিয়ার পক্ষে যোগ দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়