শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অকারণে ঘোরা-ফেরা করায় অর্থদণ্ড

সুজন কৈরী : [২] করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

[৩] মানুষ যাতে অহেতুক বাইরে না আসেন এজন্য শুক্রবার ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

[৪] অ‌ভিযানকা‌লে রমনা বিভাগের নিউমার্কেট থানা এলাকায় ৭টি মামলায় ১৫ হাজার, লালবাগ বিভাগের সুত্রাপুর থানা এলাকার ৬টি মামলায় ১ হাজার ৫০০, মতিঝিল বিভাগের মুগদা এলাকায় ৫ জনকে ১ হাজার ৫০০ টাকা ও উত্তরা পূর্ব থানা এলাকায় ১৩ মামলায় ১৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেন ডিএমপির ভ্রাম্যমান আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়