শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ সাত হত্যা মামলার আসামি জুয়েল গ্রেপ্তার

আরএইচ রফিক ,বগুড়া প্রতিনিধি: [২] অবশেষে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ পুলিশের হাতে গ্রেপ্তার হলো বগুড়ার সাবগ্রাম এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও হাফ ডজন মামলার আসামি জুয়েল চন্দ্র দাস(৩৬)।

[৩] বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে শহরের ২টি ফাঁড়ী পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় । সে শহরতলীর সাবগ্রাম মালিপাড়া এলাকার বাসিন্দা কালীপদ দাস ওরফে মনোরঞ্জন দাসের ছেলে।

[৪] পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহিদুলের নের্তৃতে বগুড়া ফুলবাড়ী ফাঁড়ী পুলিশ ও ইন্সপেক্টর জামিরুল ও এসআই বেলালের নের্তৃতে নারুলী ফাঁড়ী পুলিশের যৌথ দল প্রথমে জানতে পারে খুন সন্ত্রাস চাঁদাবাজী দখল বাজীসহ পুলিশের তালিকা ভুক্ত কমপক্ষে ৭টি মামলার আসামী জুয়েল অস্ত্রসহ শহরের দত্তবাড়ীতে অবস্থান করছে ।

[৫] প্রথম অভিযানে সেখানে জুয়েরকে না পাওয়া গেলে পুলিশের যৌথ দলটি বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আবারো অভিযান শুরু করে।

[৬] পুলিশ এসময় নিশ্চিত হয় আসামি জুয়েল তার বাড়ীতে অবস্থান করছে। পরে তারা দলবল বৃদ্ধি করে মালিপাড়া এলাকায় বাড়ী ঘেড়াও করে। বিষয়টি এক সময় টের পেয়ে জুয়েল তার গুলি ভর্তি পিস্তলটি বাড়ীর ভেতরে একটি গর্তে ইট চাপা দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে।

[৭] এসময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেখিয়ে দেয়া স্থান থেকে বিদেশী ৭দশমিক ৬২ বোরের ১টি পিস্তল ২টি ম্যাগাজিন ও ১রাউন্ড গুলি উদ্ধার করে তারা । সম্পাদনা: জেরিন, ইস্রাফিল হাওলাদার

[৭] পুলিশ জানায় তার বিরুদ্ধে খুন অস্ত্রবাজী, রাহাজানী ছিনতাইসহ বিভিন্ন অপরাধে কমপক্ষে ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত পুলিশ তাকে খুঁজছিল। এদিকে তার এই গ্রেপ্তারের খবরে গোটা অঞ্চলের বাসিন্দাদের মধ্য স্বস্তি ফিরে এসেছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়