শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে করোনা পরিস্থিতি মোকাবেলায় ক্ষুদ্র শিল্পের জন্যে ৫০ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা

সালেহ্ বিপ্লব : [৩] করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলায় সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, মানবতার স্বার্থে যা যা প্রয়োজন তাই করতে হবে।এনডিটিভি, আজকাল, খবরঅনলাইন

[৪] তিনি বলেন, আইএমএফ ইতিমধ্যেই গোটা বিশ্বে মহামন্দার আভাস দিয়েছে। এই অন্ধকার সময়েও আশার আলো দেখতে হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় যারা সামনের সারিতে রয়েছেন, তাদের শ্রদ্ধা জানিয়ে গভর্নর বলেন, এই মুহূর্তে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪ শতাংশ। জি-২০ দেশগুলোর মধ্যে ভারতের পরিস্থিতিই  সবচেয়ে ভালো।

[৫] শক্তিকান্ত দাস বলেন, দেশের ব্যাংকগুলোতে নগদের জোগান বাড়ানো হয়েছে। জিডিপির ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে।

[৬] ক্ষুদ্র শিল্পের জন্যে প্যাকেজ ঘোষণা করে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী এই প্যাকেজের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে। আবাসন শিল্পের জন্যে ১০ হাজার কোটি টাকার প্য়াকেজেরও ঘোষণা দেন গভর্নর। রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হলো বলেও জানান তিনি।

[৭] রিজার্ভ ব্যাংকের গভর্নর এও জানান, আরবিআই  কর্মীদের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইনে রয়েছেন প্রায় ১৫০ জন।

  • সর্বশেষ