শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর কাছে সোনা আমদানীতে জটিলতা কথা জানালেন ব্যবসায়ীরা

মো. আখতারুজ্জামান : [২] প্রধাণঘাতী করোনাভাইরাসের প্রধাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকার অনুদান দিল দেশের জুয়েলারী ব্যবসায়ীদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

[৩] ১৫ এপ্রিল প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে এ চেক তুলে দেন সংগঠনের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

[৪] বৃহস্পতিবার রাতে বাজুসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে যুক্ত হন। তিনি দেশের আপদকালীন সময়ে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

[৫] সংগঠনটির পক্ষ থেকে করোনাভাইরাসেরে কারণে দেশের ক্ষতিগ্রস্থ জুয়েলারী ব্যবসায়ীরা যাতে প্রধানমন্ত্রী ঘোষিত অর্থ প্রণোদনায় সহজে যুক্ত হতে পারে তা তুলে ধরা হয়। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের স্বর্থে সোনা আমদানীতে বিদ্যমান জটিলতা অপসরণের জন্য প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানানো হয়।

  • সর্বশেষ