শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার নবাবগঞ্জে চিল্লাফেরত তাবলিগ সদস্য করোনায় আক্রান্ত

মাসুদ আলম : [২] এ নিয়ে এই উপজেলায় চিল্লাফেরত দুইজনসহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার বকসনগর ইউনিয়নের বাসিন্দা।

[৩] ওই ব্যক্তি চিল্লায় গিয়ে ৪০ দিন সফরে থাকার পর এ মাসের ১০ তারিখে বাড়ি ফিরেছেন। তার শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে শনিবার তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।

[৪] সোমবার রাত সাড়ে ১০টায় ফলাফল পেয়ে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। পরে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তাকে চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] আক্রান্তের পরিবারের স্বজনদেরসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দিয়েছে প্রসাশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়