শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটরা অক্ষত

জেরিন আহমেদ : [২] রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রেশন নিয়ে অবতরণকালে এই দুর্ঘটনা ঘটে।

[৩] রাঙামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী এলাকা দুর্গম বলিপাড়া সেনা ক্যাম্পে বিমান বাহিনীর এ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

[৪] হেলিকপ্টারটিতে পাইলট ও কো পাইলটসহ চারজন ছিলেন। এঁদের মধ্যে দুইজন সামান্য আহত হয়েছেন।

[৫] রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ জানিয়েছেন, সকালে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার সেনাবাহিনীর রেশন নিয়ে বলিপাড়া ক্যাম্পে অবতরণ করছিল। এ সময় হেলিকপ্টারের পাখায় আগুন লাগে। এসময় পাইলট জরুরিভাবে হেলিকপ্টার অবতরণ করতে সক্ষম হয়।

[৬] দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট ও কো পাইলটদের মধ্যে দুইজন সামান্য আহত হয়েছেন। পরে আরেকটি হেলিকপ্টার এসে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যায়। রেশন ও হেলিকপ্টার পুড়ে গেছে বলে জানান ওসি।

[৭] রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অবতরণকালে যান্ত্রিক কোনো ক্রুটির কারণে দুর্ঘটনটাটি ঘটেছে বলে জেনেছি। পাইলট দুজনই অক্ষত আছেন। সূত্র: সময় নিউজ, যমুনা নিউজ

  • সর্বশেষ