শিরোনাম
◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল? 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহশ্রমিকের ঘর ভাড়া মওকুফের দাবি জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের

সমীরণ রায় : [২] ইউনিয়নের সভাপতি আমেনা বেগম ও সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার নাহার এক যৌথ বিবৃতিতে বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গৃহশ্রমিকদের ঘরভাড়া মওকুফ ও তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে সরকারি নির্দেশনা প্রয়োজন।

[৩] তারা বলেন, করোনাভাইরাসের বিস্তার এবং লকডাউন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গৃহশ্রমিকসহ অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমজীবী মানুষ। ঢাকা শহরে লাখ লাখ নারী গৃহশ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছেন। তাদের জীবন বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হবে। এদের অনেককেই গত মাসের পূর্ণ বেতন না দিয়ে গৃহকর্তারা কাজে যোগদানে বিরত রেখেছেন। এই পরিস্থিতিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি, যতদিন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ রোধ এবং লকডাউন প্রত্যাহার না হবে ততদিন পর্যন্ত গৃহশ্রমিকদের ঘরভাড়া মওকুফের ঘোষণাসহ গৃহশ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করতে হবে সরকারকে।

[৪] শনিবার (১১ এপ্রিল) তারা এক বিবৃতিতে এসব কথা বলেন।

  • সর্বশেষ