শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে নারায়ণগঞ্জ ফেরত যুবকের নমুনা সংগ্রহ, স্ত্রী-সন্তান আত্মগোপনে !

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] লক্ষ্মীপুরের কমলনগরে নারায়ণগঞ্জ থেকে আসা নুর আলম (৩২) নামে এক অসুস্থ যুবকের করোনভাইরাস শনাক্তকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর পর থেকে তার স্ত্রী-সন্তান আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা। এ ঘটনায় ওই যুবকের সংস্পর্শে আসা চারটি বাড়ির আট পরিবারকে লকডাউন করা হয়েছে।

[৩] ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ওই যুবকের শশুর বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিভাগের টিম নমুনা সংগ্রহ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নারায়ণগঞ্জ লকডাউনের পর নুর আলম স্ত্রী-সন্তানকে নিয়ে গোপনে চরমার্টিন গ্রামে শশুর বাড়িতে আসেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি নারায়ণগঞ্জ ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন। এখনও তিনি অসুস্থ রয়েছেন। তার আসার খবর জানতে পেরে মেডিকেল টিম গিয়ে শারিরিক খোঁজখবর নেয়। এসময় তাকে চিকিৎসাও দেওয়া হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা আট পরিবারকে লকডাউন করা হয়।

কমলনগর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে সঙ্গে আসা স্ত্রী-সন্তান আত্মগোপনে রয়েছেন।

  • সর্বশেষ