শিরোনাম
◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী?

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি শামীম ওসমানের

আবুল বাশার নূরু:[২] মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জরুরিভিত্তিতে নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন শামীম ওসমান এমপি।

[৩] বৃহস্পতিবার তিনি বলেছেন, ঢাকায় নমুনা পাঠিয়ে পরীক্ষার রিপোর্ট পেতে পেতে অনেক রোগী মারা যাচ্ছেন এবং প্রতিনিয়ত উপসর্গ নিয়ে রোগীরা করোনা পরীক্ষার জন্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে ফোন দিয়েও কোনো ফল পাচ্ছে না। এমনকি সিটি কর্পোরেশনের মাধ্যমে টানা ৩-৪ দিন ফোন দিয়েও তারা নমুনা সংগ্রহ করাতে পারছেন না। করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে পরীক্ষার অভাবে তা শনাক্ত করে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মৃত্যুর পর শনাক্তের কারণে নারায়ণগঞ্জে করোনার প্রাদুর্ভাব প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই এ মুহুর্তে ল্যাব স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি।

[৪] শামীম ওসমান আরও বলেন, প্রতিদিন আমার নির্বাচনী এলাকাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে বহু ফোন পাচ্ছি। নমুনা সংগ্রহ করাতে ফোন করেও কোনো ফল পাচ্ছেন না বলে অভিযোগ পাচ্ছি। অনেকে চিৎকার করে কাঁদছেন, তাদের জন্য কিছুই করতে পারছি না। কারণ নমুনা সংগ্রহ করার কাজ আমার জানা নেই। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। নারায়ণগঞ্জে অতিসত্বর করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়েছি। প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব।

[৫] নারায়ণগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও বিএমএর সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী বলেন, এমপি শামীম ওসমান আমাদের জানিয়েছেন– জেলা সিভিল সার্জন ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে করোনা উপসর্গ থাকা

রোগীদের নমুনা পরীক্ষার জন্য লোকবল কম। তার অনুরোধে আমরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। এ বিষয়ে তিনি আমাদের সব প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
[৬] উল্লেখ্য, করোনায় সারা দেশে যে ২০ জন মারা গেছে, তাদের মধ্যে ছয়জনই নারায়ণগঞ্জের। করোনার সংক্রমণ প্রতিরোধে বুধবার থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে। সূত্র: দৈনিক যুগান্তর

  • সর্বশেষ