শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা নিয়ে তথ্য যাচাই ও গুজব রোধে চালু হলো র‌্যাবের সাইবার ভেরিফিকেশন সেল

সুজন কৈরী : [২] বৃহস্পতিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম এক ভিডিও বার্তায় সাইবার ভেরিফিকেশন সেল খোলার কথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো তথ্য যাচাইয়ের জন্য ভেরিফিকেশন সেলে এলে তা যাচাই করে তথ্যের সত্যতা নিশ্চিত করা হবে।

[৩] তিনি বলেন, আমরা ইতমধ্যে এমন তিনটি ঘটনা পেয়েছি, যেখানে দেখানো হয়েছে রাস্তায় মরদেহ পড়ে আছে। রাস্তায় লাশ পড়ে আছে। আমরা নিবিড় ভাবে সেগুলো ভেরিফিকেশন করে দেখেছি, এগুলো সব মিথ্যা এবং ভুয়া। এ বিষয়ে বিস্তারিত র‌্যাবের ভেরিফিকেশন সেলে আপলোড করা হয়েছে।

[৪] সারওয়ার বিন কাশেম আরো বলেন, আমরা লক্ষ্য করছি, কিছু কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং সন্দেহের সৃষ্টি হচ্ছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ১০ জন গুজব সৃষ্টিকারীকে আটক করা হয়েছে। এছাড়া আরও অর্ধশতজনকে নজরদারিতে রেখেছি। না জেনে-বুঝে সামাজিক মাধ্যমে দেয়া কোনো তথ্যে লাইক দেয়া বা শেয়ার করা থেকে বিরত থাকতে জনাসাধারণকে অনুরোধ জানান তিনি।

[৫] তিনি বলেন, আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা প্রতিনিয়ত কাজ করছি। প্রচুর পরিমাণ ত্রাণ আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আমরা প্রচুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এবং যারা অকারণে বাইরে বের হয়েছেন বা হচ্ছেন, তাদের জরিমানা করেছি।

[৬] র‌্যাবের এ কর্মকর্তা আরো বলেন, করোনা একটি বৈশ্বিক রোগ। এ রোগে এখন পর্যন্ত ৯০ হাজারের মতো মানুষ মারা গেছেন এবং ১৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে কিন্তু এ পর্যন্ত ৩৩০ জন এ রোগে আক্রান্ত আমরা পেয়েছি এবং ২১ জন মারা গেছেন। এ বৈশ্বিক সমস্যা থেকে মুক্তি পেতে আমরা সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করে যাচ্ছি। আমরা জনগণকে সাহায্য করছি, তারা যেন ঘরে থাকেন এবং ঘর থেকে বের হতে না পারেন।

  • সর্বশেষ