শিরোনাম
◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস

চট্টগ্রাম প্রতিনিধি : [২] বুধবার রাতে চট্টগ্রামে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষায় এক নারী ও দুই পুরুষের শরীরে এই ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রামে এ নিয়ে পাঁচজনের শরীরের করোনাভাইরাস পাওয়া গেল।

[৩] চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রামে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন। কী কারণে তাঁরা আক্রান্ত হলেন তা যাচাই করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।

[৪] সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানান, সংক্রমিত তিনজনের মধ্যে একজন নারী রয়েছেন। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের হালিশহরে। নগরের সাগরিকা এলাকায় আরেকজনের বাড়ি। তিনি পোশাক কারখানার কর্মী। ওই কারখানার কতজন শ্রমিক কাজ করছেন, তা শনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে। অন্যজনের বাড়ি সীতাকুণ্ড পৌর এলাকায়। তিনি একজন ব্যাংকার।

[৫] চট্টগ্রাম নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম বলেন, চট্টগ্রাম নগরে দুজন এবং সীতাকুণ্ডে একজন করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর আমরা পেয়েছি। পুলিশ দ্রুত কাজ শুরু করেছে। আক্রান্ত ব্যক্তি এবং তাঁদের স্বজনদের বাড়িঘর রাতের মধ্যেই লকডাউন হচ্ছে।

[৬] সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডের সংক্রমিত ব্যক্তি একজন ব্যাংকার। তিনি স¤প্রতি নারায়ণগঞ্জ সফর করে আবার সীতাকুণ্ডে ফেরেন। উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে তাঁর সীতাকুণ্ড পৌর এলাকার বাড়িটি লকডাউন করতে যাচ্ছে।

  • সর্বশেষ