শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ আক্রান্ত কোন জেলায় কতো আক্রান্ত হয়েছে!

শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হওয়া ৫৪ জনসহ দেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২১৮ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এর অর্ধেকেরও বেশি রয়েছেন কেবল রাজধানীতে। রাজধানী ঢাকা জেলা ছাড়াও আরও ২০টি জেলায় ছড়িয়েছে এই ভাইরাসের সংক্রমণ।

[৩] বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে ৫৪ জনের নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

[৪] তিনি বলেন, নতুন করে আক্রান্তের মধ্যে ৩৯ জনই ঢাকা শহরের। এর বাইরে একজন ঢাকা জেলার একটি উপজেলার। বাকিরা বিভিন্ন জেলার। ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। বুধবার থেকে লকডাউন ঘোষণা করা এই জেলায় আক্রান্তের সংখ্যা ৪৬ জন।

[৫] অন্যদিকে শুরুতে কোভিড-১৯ হানা দেয় মাদারীপুরে আক্রান্তের সংখ্যা ১১ জন। আর উত্তরের জেলা গাইবন্ধায় এই সংখ্যা ৫। নরসিংদীতে ৪ জন, চট্টগ্রামে ৩ জন, মানিকগঞ্জে ৩ জন, কুমিল্লায় ২ জন, জামালপুরে ২ জন ও টাঙ্গাইলে ২ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ এ।

[৬] এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন যেসব জেলায়, সেগুলো হচ্ছে চুয়াডাঙ্গা, গাজীপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নীলফামারী, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর, শেরপুর, সিলেট ও কক্সবাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়