শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় মসজিদেই চলছে মাস্ক তৈরির কাজ

ইয়াসিন আরাফাত : [২] করোনা যুদ্ধে ব্যতিক্রমী এক ছবি ইরানের তেহরানের একটি মসজিদে। সেখানে দিনরাত এক করে মাস্ক তৈরির কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মহিলারাই। সেলাই মেশিন জোগাড় করে চলছে মারণ করোনার বিরুদ্ধে বাঁচার লড়াই। গোটা মসজিদই পরিণত হয়েছে মাস্ক তৈরির কারখানায়। আলজাজিরা

[৩] করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে ইরানে। ইতিমধ্যেই দেশটিতে ৭০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার। ওয়ার্ল্ডোমিটার

[৪] এই পরিস্থিতিতে ইরান জুড়ে দেখা দিয়েছে মাস্কের সংকট। দেশটিতে মাস্কের সমান চাহিদা থাকলেও জোগান কম থাকায় অনেকেই মাস্ক পাচ্ছেন না। বাধ্য হয়ে কাপড়ে মুখে ঢেকে সংক্রমণ থেকে বাঁচার চেষ্টা ইরানবাসীর।মিডিলিস্ট আই

[৬] করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে ইতিমধ্যেই মসজিদে সবরকম ধর্মীয় উপাচার বন্ধ রয়েছে। তবে মাস্ক তৈরির জন্য মসজিদের দরজা খুলে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়