শিরোনাম
◈ প্রী‌তি ম‌্যাচ খেল‌তে অক্টোবরে কলকাতায় আস‌ছে ব্রা‌জিল ◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ◈ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ◈ ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০ ◈ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি ◈ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন স্পিকারের বাসভবনে, অফিস বঙ্গভবনে ◈ দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ৬৯১ ◈ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ◈ পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী ◈ রান্না করা মাংস কেন সবুজ হলো? ব্যাখ্যা দিলেন খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণের গুজব সরাতে প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহার শুরু করেছে ফেসবুক

মাজহারুল ইসলাম : [২] একই সঙ্গে খুব শিগগিরিই করোনার বিস্তার সংক্রান্ত বিশ্ব তথ্য কেন্দ্রও চালু করবে তারা। বর্তমানে যা নির্ধারিত কয়েকটি দেশে দেখা যাচ্ছে। ফেসবুকের নিজস্ব তথ্য প্রদান সাইট 'ফেসবুক নিউজরুমে' প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

[৩] ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ ম্যাগাজিন 'পলিটিকো'র সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গের বক্তব্য তুলে ধরে বলা হয়, কভিড-১৯ সম্পর্কিত ভুল তথ্য প্রচার প্রতিরোধে বিভিন্ন দেশের সরকারি তরফ থেকে গ্রাহকের এমন সব ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে, যা ভুল তথ্য সংক্রান্ত পোস্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ফেসবুক ভুল তথ্য সম্বলিত পোস্ট অবশ্যই সরিয়ে দেবে এবং দিচ্ছে। কিন্তু পোস্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন তথ্য চাওয়া উচিত নয়। সমকাল

[৪] 'পলিটিকো'র ওই প্রতিবেদনে ফেসবুক প্রধান জানিয়েছেন, ফেক নিউজ বা গুজব সবচেয়ে বেশি প্রচার হচ্ছে ফেসবুকের বিভিন্ন 'প্রাইভেট গ্রুপ থেকে'। এ কারণে এসব গ্রুপের বিষয়ে অন্য ব্যবহারকারীদের রিপোর্টকে যেমন গুরুত্ব দিচ্ছে, তেমনি সরকারিভাবে যেসব পদক্ষেপ নেয়ার অনুরোধ আসছে সে বিষয়টিও প্রধান্য দিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়