শিরোনাম
◈ চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলীতে নদীতে পড়ে গেল ট্রাক ◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস প্রতিরোধে টিকা উদ্ভাবনে সহযোগিতা দেবেন বিল গেটস

ইয়াসিন আরাফাত : [২] মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, টিকা তৈরীর কাজ যাতে দ্রুত এগিয়ে যায় সেজন্য যে কারখানাগুলো স্থাপন হচ্ছে তা নির্মাণে আমাদের ফাউন্ডেশন বিলিয়ন ডলার সহযোগিতা দেবে।ওয়াল স্ট্রিট জার্নাল

[৩] বিশ্বের অন্যতম বিলিয়নেয়ার বিল গেটস জানান, টিকা উদ্ভাবন প্রচেষ্টায় থাকা ৭ টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তাদের কারখানা তৈরীতে সহযোগিতা দেয়া হবে। তাদের মধ্যে কারা সফল হচ্ছে এটা বিবেচনা না করে তাদের সবাইকেই সহযোগিতা দেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। এক্সপ্রেস মেইল ইউকে

[৪] তবে টাকার অংক কি পরিমাণ এ বিষয়ে এখনও তেমন কিছু জানাননি বিল গেটস। গত মার্চ মাসে ফাউন্ডেশন কভিড-১৯ চিকিৎসায় ১২ কোটি ৫০ লাখ ডলার সহযোগিতার ঘোষণা দিয়েছিলো। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়