শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় ৪০ হাজার মানুষের করোনায় আক্রান্তের সম্ভবনা, বললেন ডিআইজি

মালয়েশিয়া প্রতিনিধি : [২] মালয়েশিয়ায় ৪০ হাজার মানুষের করোনায় আক্রান্তের সম্ভাবনা রয়েছে বলে তথ্য প্রকাশ করেছে পুলিশ। মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক আবদুল হামিদ বদর বলেন, প্রায় ৪০ হাজার মানুষ করোনা ভাইরাস কোভিড ১৯ এ আক্রান্ত হতে পারে' যাদের বেশির ভাগ তাবলিগ জামাতের সঙ্গে জড়িত ।

[৩] শনিবার ৪ এপ্রিল আবদুল হামিদ বদর সেদেশের সরকারি সংবাদ সংস্থা বেরনামার সাথে আলাপ কালে এই তথ্য প্রকাশ করে। সেদেশের রাজধানীর বুকিত আমান সিআইডি প্রধান হুজির মোহাম্মদের নেতৃত্বে ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) একটি টাস্ক ফোর্সের মাধ্যমে তথ্যটি বিশ্লেষণ করেছেন বলে জানান। যাদের মধ্যে মালয়েশিয়াতে করোনভাইরাস আক্রান্তের সম্ভবনা সবচেয়ে বেশি বলে চিহ্নিত করছেন।

[৪] তিনি আরও বলেন স্বাস্থ্য মন্ত্রলায়ের দেওয়া তথ্য থেকে, পুলিশ নির্দিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠীকে চিহ্নিত করেছেন , যেখানে করোনভাইরাস কোভিড ১৯ আক্রান্তের ঝুঁকি অনেক বেশি । সম্প্রতি শ্রী পেটালিংয়ের একটি মসজিদে যোগ দেওয়া প্রায় ১১ হাজার তাবলিগ সদস্যকে সনাক্ত করে এই তথ্য বিশ্লেষণ করছেন। শ্রী পেটালিংয়ে তাবলিগ জামাতে সমবেত প্রায় ১১ হাজার ব্যাক্তির মধ্যে ৯৫ ভাগ মানুষের করোনভাইরাস কোভিড ১৯ আক্রান্তের সম্ভবনা রয়েছে।

[৫] পুলিশের মহাপরিদর্শক আবদুল হামিদ বদর আরো বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রায় ১১ হাজার তাবলিগ জামাতের সদস্যদের সম্পূর্ণ ঠিকানা, যেমন তাদের বাড়ির ঠিকানা, টেলিফোন নম্বর এবং পরিচয়পত্রের নম্বর সহ পুরো সম্পর্কিত তথ্য সনাক্ত করা হয়েছে।

[৬] তিনি আরও জানান, তাবলিগের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং সাধারণ জনগণ যেন তাদের বিরুদ্ধে সমালোচনা বা বৈষম্যমূলক আচরণ না করে না তার জন্য আহ্বান জানান। এদিকে মালয়েশিয়ার বিদেশি অভিবাসীদের বসবাস রত একটি বিল্ডিংয়ের বসবাস কারিদের নজরদারির মধ্যে রয়েছে।

[৭] শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে সেদেশের সর্বশেষ করোন পরিস্থিতি জানানো হয়েছে। নতুন করে ১৫০ জনসহ এই পর্যন্ত মালয়েশিয়ায় সর্বমোট ৩৪৮৩ করোনাই আক্রান্তের খবর জানানো হয়। এছাড়াও নতুন করে সুস্থ হয়েছে ৮৮ জনসহ মোট ৯১৫ জন। শনিবার নতুন করে ৪জনসহ মৃত্যু হয়েছে ৫৭ জনের। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়