শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগি সনাক্তে পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার

লাইজুল ইসলাম : [২] বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে কোভিড-১৯ বিষয়ে করণীয় বিষয়ে সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।

[৩] আগামী দুইদিনের মধ্যে এই টেস্ট করা হবে। বৃহস্পতিবার সবাইকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর পাশাপাশি শুক্র ও শনিবার কার্যক্রম চালানো হবে বলে ধারণা পাওয়া গেছে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের ধারণা, তারা আগামী দুইদিনের মধ্যে সারাদেশে সর্বোচ্চ এক হাজার পরীক্ষা করা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যাদের করোনা উপসর্গ আছে তাদের টেস্ট করা হবে। এর পাশাপাশি লক্ষণ না থাকলেও যাদের করোনা আক্রান্ত সন্দেহ হবে, তাদেরকেও করোনা টেস্ট করে দেখা হবে।

[৫] বর্ধিত পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে, বিস্তৃত পরীক্ষার মাধ্যমে আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো সম্ভাব্য রোগিদের শনাক্ত করা।

[৬] এপ্রিল মাসের শেষ নাগাদ দেশে ২৮টি পরীক্ষা কেন্দ্র চালু করা হবে। এরমধ্যে বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতালেই এই পরীক্ষা করার কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে তারা ধারণা দিয়েছে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়