শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সৃষ্ট অভাবনীয় সংকটে জাতীয় ঐক্যের আহবান আ স ম আবদুর রবের

শিমুল মাহমুদ: [২] স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দলের এ সভাপতি বলেন, সরকার আর সরকারের বাইরে এখন সবার এক কাতারবন্দি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সামাজিক, রাজনৈতিক সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ভেদাভেদ ভুলে এখন সবার একজোট হওয়ার সময়।

[৩] আ স ম রব বলেন, রাজনৈতিক বিভেদ আমাদের প্রধান বিভাজক। তাই রাজনীতিবিদদের কাছে বিশেষভাবে এই আহ্বান পৌঁছাতে হবে যাতে ভেদাভেদের যে দেয়াল গড়ে উঠেছে, সবাই মিলে তা অপসারণ করে যেন এই সংকট পার করতে পারি।

[৪] তিনি বলেন, করোনার তীব্রতা এবং বিস্তৃতি আমাদের জাতিকে এখন এক মৌলিক আর দীর্ঘ দিনের অমীমাংসিত প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা কি এই বিপত্তি মোকাবিলার জন্য জাতি হিসেবে আবারও ১৯৭১ এর মতো একতাবদ্ধ হতে পারি না?

[৪] রব বলেন, সরকার করোনা প্রটোকল অনুযায়ী সবার বিচরণ সীমিত করে তাদেরকে ঘরে আবদ্ধ রেখেই নিজের একক প্রচেষ্টায় এই বিপদ থেকে উত্তরনের পথ খুঁজছে। এতে বৃহত্তর জনগোষ্ঠী জাতীয় প্রয়াসের সঙ্গে একাত্ম হচ্ছে না। সবাই ঘরে থাকাটাই জাতীয় কর্তব্য পালন বলে মনে করছে এবং সরকার চিকিৎসক আর প্রশাসনের ওপর বাকি দায়িত্ব চাপিয়ে দিয়েছে।

  • সর্বশেষ