শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ মাস পর শৈলকুপায় প্রতিবন্ধি ধর্ষণ মামলার আসামি হৃদয় গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি : [২] দীর্ঘ ১০ মাস পর শৈলকুপার যাদবপুর গ্রামে এক প্রতিবন্ধি যুবতী ধর্ষণ মামলার ফেরারী আসামী হৃদয় হোসেন ওরফে রাব্বুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার শৈলকুপা থানা পুলিশ আসামি হৃদয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। হৃদয় হোসেন ওই গ্রামের ছাব্দুল মোল্লার ছেলে।

[৩] মঙ্গলবার সন্ধ্যার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই রাসেল গোপন সূত্রে খবর পেয়ে আসামির বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধর্ষণ মামলা দায়েরের পর থেকে হৃদয় হোসেন পলাতক ছিলো।

[৪] জানা গেছে, গত বছরের ৩১ মে যাদবপুর গ্রামের এক প্রতিবন্ধি যুবতী কুমার নদীতে কাপড় কাচতে গেলে হৃদয় হোসেন তাকে ধর্ষণ করে। একই বছরের পহেলা জুন এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই ইনছান আলী বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করেন। মামলার পরও পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে ব্যর্থ হয়।

[৫] অবশেষে গত ১৫ মার্চ ঝিনইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামী গ্রেফতারের জন্য পরোয়ানা জারী করেন। আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ ধর্ষক হৃদয়কে গ্রেফতারে অভিযান শুরু করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ