শিরোনাম
◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দরিদ্রদের সহায়তায় এগিয়ে এলেন এলজিইডি’র প্রকৌশলীরা

আসাদুজ্জামান সম্রাট : [২] করোনা মোকাবেলায় সাধারণ ছুটিকালে দরিদ্র ও সাধারণ মানুষের কাছে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি’র প্রকৌশলীরা।

[৩] বুধবার ঢাকার বছিলা এলাকায় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি দরিদ্র পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এলজিইডি’র প্রধান প্রকৌশলী মতিয়ার রহমানসহ এলজিইডি’র প্রকৌশলীরা এ সময়ে উপস্থিত ছিলেন।

[৪] এলজিইডি’র প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার জানান, এলজিইডি’র প্রকৌশলীদের মিলিত এই চেষ্টায় প্রতি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ তিন শ’ পরিবারকে দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহ প্রতিদিন এই সাহায্য দেয়া অব্যাহত থাকবে।

  • সর্বশেষ