শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারাগারের ৪০ বন্দি কোয়ারেন্টাইনে

আব্দুল্লাহ মামুন: [২] কারাগারগুলোতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী না থাকলেও ৪০ বন্দিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা ভাইরাস প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ এবং অধিনস্থ সব অধিদপ্তর/সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।

[৩] কারা অধিদপ্তরের কার্যক্রমে বলা হয়, সর্বশেষ ২৮ মার্চের তথ্য অনুযায়ী, দেশের কারাগারগুলোতে করোনা ভাইরাস সংক্রমণের কোনো পজেটিভ কেস নেই। কিন্তু অধিকতর সতর্কতার অংশ হিসেবে যদি কারো ঠাণ্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা দেয়, তাহলে তাদের পৃথক কক্ষে রাখা হচ্ছে।

[৪] তবে কোয়ারেন্টাইনে থাকা এসব বন্দি কোন কোন কারাগারে আছেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি। করোনা আক্রান্তের কোনো পজেটিভ কেস পাওয়া গেলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে বন্দিদের জন্য বিভাগভিত্তিক কিশোরগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, সিলেট, ফেনী ও দিনাজপুর জেলা কারাগারে আইসোলেশন সেন্টার গঠন করা হয়েছে।

[৫] করোনার সম্ভাব্য সংক্রমণ এড়াতে কারাগারে বন্দিদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ সীমিত করা হয়েছে। বন্দিরা যেন আত্মীয়-পরিজন নিয়ে উদ্বিগ্ন না হন সে জন্য জরুরি টেলিফোনে কথা বলার সুযোগও সৃষ্টি করা হয়েছে। এলাকায় প্রবেশকারী সবাইকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য করা হয়েছে।

[৬] হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। ডিউটিতে প্রবেশের আগে সবার জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়া নিয়মিত দেহের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। যাতে কোনো ব্যাক্তিকে সংক্রমণ সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পৃথক করে ফেলা যায়।

  • সর্বশেষ