শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যে প্রার্থনা সভা থেকে ফ্রান্সে কোভিড-১৯ সংক্রমণের সবচেয়ে বড় বিস্তৃতি ঘটেছে

মশিউর অর্ণব: [২] গত ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের ক্রিশ্চিয়ান ওপেন ডোর চার্চের সেই প্রার্থনায় সমবেত হয়েছিলেন কয়েকশ মানুষ। বিবিসি, সিএনএন, রয়টার্স

[৩] জার্মানি ও সুইজারল্যান্ডের সীমান্তবর্তী মিলুজ শহরে সপ্তাহব্যাপী ওই প্রার্থনায় যোগ দিতে অনেকে গিয়েছিলেন হাজার মাইল পথ পাড়ি দিয়ে।

[৪] ওই প্রার্থনায় উপস্থিত কোনো একজন বহন করছিলেন প্রাণঘাতী করোনাভাইরাসের জীবাণু।

[৫] স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফ্রান্সের প্রায় আড়াই হাজার মানুষ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পেছনে ওই সমাবেশের ভূমিকা রয়েছে।

[৬] প্রার্থনায় উপস্থিত ব্যক্তিরা আক্রান্ত হবার পর নিজেদের অজ্ঞাতেই ভাইরাসটি বয়ে নিয়ে গেছেন বুরকিনা ফাসো, গায়ানা, সুইজারল্যান্ড, একটি ফরাসি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং এমনকি ইউরোপের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ওয়ার্কশপেও।

[৭] চার্চের কর্মকর্তারা জানিয়েছেন, সমাবেশে উপস্থিতদের মধ্যে ১৭ জন ইতোমধ্যেই কোভিড-১৯ এ মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়