শিরোনাম
◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব ◈ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সংবিধান সংশোধনে সর্বস্তরের মতামত গ্রহণে উদ্যোগ, ডিসেম্বরেই প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্য ◈ সমঝোতার নতুন ধারা: কার্যকর সংসদ গঠনে সরকার–বিরোধী একসুর ◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদের মাইক্রোফোন থেকে জনস্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার ঘোষণা দেয়া

আবু আলম : [২] গেল শুক্রবার জুম্মার নামাজের আযানের পরে মসজিদের মাইক্রোফোন থেকে জনস্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলার ঘোষণা দেয়া হয়। যা অত্যন্ত প্রয়োজন ছিল। গতকাল নগরের রাস্তায় একবার মাইকে তেমন ঘোষণা শুনেছি। ফেসবুক থেকে

[৩] আমার মনে হয়, সরকার পাঁচ ওয়াক্ত আজানের সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার ঘোষণা দেবার জন্য মসজিদ কমিটিগুলোকে অনুরোধ করতে পারে। মসজিদ কমিটিগুলো নিজেরাই এই কাজটি করতে পারে। বাংলাদেশের প্রতটি গ্রামে কমপক্ষে এক, কোথাও একাধিক মসজিদ আছে। প্রত্যেক মসজিদেই উচ্চক্ষমতা সম্পন্ন একাধিক লাউড স্পীকার আছে। এসব লাউড স্পীকার থেকে কারো মৃত্যুর খবর, গ্রামে ডাকাত পড়ার খবর, আগুন লাগার খবর প্রচার হতে শুনেছি। তাই করোনা ভাইরাস মোকাবেলার জন্য বর্তমান পরিস্থিতিতে জনস্বার্থে স্বাস্থ্যবিধিগুলো আজানের আগে এবং পরে ঘোষণা করাই যায়। যে সকল মন্দির, গীর্জা এবং প্যাগোডায় লাউডস্পীকার আছে সেগুলোও এই কাজে লাগানো যায়।

[৪] এটা করা হলে মানুষকে ঘরে রাখার দুরূহ দায়িত্ব পালনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্যগণ সহজেই সক্ষম হবেন। তাদের বাড়তি ব্যবস্থা নিতে হবে না। আমরা যদি ঘরে থাকি, অকারণে বের না হই, তাহলেই করোনাকে পরাস্ত করতে পারব।

  • সর্বশেষ