শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নীলফামারিতে সবচেয়ে বেশি ড্রাগন উৎপাদন হচ্ছে, বিবিএসের জরিপ

সাইদ রিপন : [২] বাংলাদদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপ অনুযায়ি ২০১৭-১৮ অর্থবছরে দেশে ড্রাগন ফলের উৎপাদন ছিল না। কিন্তু ২০১৮-১৯ অর্থবছররে দেশে ৩৫ টন ড্রাগন উৎপাদিত হয়েছে। দেশের সব বিভাগে এখনও ড্রাগন চাষ শুরু হয়নি বলে উল্লেখ করা হয়েছে বিবিএসের রিপোর্টে।

[৩] রিপোর্টে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগে মূলত স্বল্প পরিসরে ড্রাগনের চাষ হচ্ছে। বাংলাদেশের নীলফামারি জেলায় সব থেকে বেশি ড্রাগনের চাষ হচ্ছে। এই জেলায় বর্তমানে উৎপাদন ক্ষমতা প্রায় ২৮ টন। এরপরেই পঞ্চগড়ে ৪ ও দিনাজপুরে ৩ টন ড্রাগন বাণিজ্যিকভাবে উৎপাদন হয়েছে।

[৪] অন্যদিকে মেহেরপুর ও ফরিদপুর জেলায় স্বল্প পরিসরে ড্রাগন উৎপাদিত হচ্ছে। একটি পূর্ণবয়ষ্ক ড্রাগন গাছ ৫০ থেকে ১০০টি ফল পাওয়া যায়। প্রতিটি ফল ২০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হতে পারে। দিনাজপুরে ১৪ হাজার ১০৫টি, নীলফামারিতে ১৮ হাজার ৫৮২টি ও পঞ্চগড়ে ১ হাজার ৪৩০টি ড্রাগনের গাছ রয়েছে।

[৫] এ বিষয়ে বিবিএসের যুগ্ম পরিচালক এস এম কামরুল ইসলাম বলেন, বর্তমানে দেশে অনেক বিদেশি ফল চাষ করা হচ্ছে। এর অংশ হিসেবেই আমাদের দেশে দিনদিন ড্রাগন ফলের চাষ বাড়ছে। ২০১৭-১৮ অর্থবছরে যেখানে ড্রাগনের উৎপাদন শূণ্য ছিলো সেখানে পরের অর্থবছরেই উৎপাদন বেড়েছে। প্রতি বছরেই এ ফলের উৎপাদন বাড়বে।

  • সর্বশেষ