শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৪:০০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানিতে রেললাইনে নিখোঁজ মন্ত্রীর ছিন্ন-ভিন্ন মরদেহ, ধারণা করোনার দুশ্চিন্তায় আত্মহত্যা

সিরাজুল ইসলাম: [২] থমাস শেফার (৫৪) হেসে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন। শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে রেললাইনের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাইভ মিন্ট

[৩] ট্রেনে কাটা পড়ে পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।

[৪] প্রদেশের গভর্নর ভলকার বওফিয়ার রোববার বলেন, জনগণের ব্যাপক চাহিদা বিশেষ করে অর্থনৈতিক চাহিদা পূরণে ব্যর্থ ছিলেন শেফার। সাম্প্রতিক করোনাভাইরাস সংকট নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। তিনি নিখোঁজ ছিলেন বলে জানান গভর্নর।

[৫] প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ধারণা করছে, ওই মন্ত্রী আত্মহত্যা করেছেন। এর চেয়ে বেশি কিছু পুলিশ বলেনি। ডয়চে ভেলে

[৬] শেফার জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মারেকেলের দল সেন্টার রাইট ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সদস্য ছিলেন। প্রাদেশিক রাজনীতিতে তিনি ২০ বছর ধরে সক্রিয় এবং ১০ বছর ধরে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

[৭] ২০২৩ সালের নির্বাচনে তিনি প্রদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা করছিলেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়