শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা হাসপাতাল নির্মাণে সমন্বয়ে চেষ্টা করছি, বললেন সেখ বশির উদ্দীন

শরীফ শাওন : [২] আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সমন্বয় করা গেলে হাসপাতাল হবে, তা না হলে হবে না। পুরো কাঠামোকে পুনর্গঠন করা হচ্ছে। একটি হাসপাতাল নির্মাণ ও পরিচালনায় অনেকগুলো বিষয় কাজ করে। আইসুল্যাশন থেকে আইসিইউ প্রতিটি বিভাগের সমন্বয় প্রয়োজন। অনেক লোকের শ্রম এখানে জড়িত। একটি বিষয়ে ঘাটতি হলে পুরো প্রক্রিয়া ব্যহত হয়ে পড়ে। ক্ষোভ নিয়ে বলেন, অধিকাংশ লোক ভয়ে পলিয়েছে। একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি মাত্র। এর বেশি জানাতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।

[৩] রক্ষীদের সাথে কথা হলে তারা জনান, নতুন করে নির্মাণ কাজ চালু হয়নি। পরিচ্ছন্ন কর্মীরা সকালে কাজ করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইলে বলেন, মালিকপক্ষের কেউ এখানে নেই। ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা আছে।

[৪] স্থানীয়রা জানান, রাত ৭টার সময় মালিকপক্ষ ও থানার উর্ধ্বতন কর্মকতাদের সেখানে উপস্থিত হতে দেখা যায়। দীর্ঘক্ষণ তারা ভেতরে অবস্থান করেন।

[৫] এর আগে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে হাসপাতাল নির্মাণে বাঁধা দেন স্থানীয়রা। এতে নিরাপত্তাকর্মী ও নির্মাণ শ্রমিকসহ তিনজন আহত হয়েছেন। পরে কাজ বন্ধ করেন কর্তৃপক্ষ। আকিজের নিজস্ব দুই বিঘা জমিতে হাসপাতালটি তৈরির কাজ শুরু হয়। দুই সপ্তাহের মধ্যে বিনামূল্যে করোনা রোগীদের সেবাদানের আশা প্রকাশ করছিলেন সেখ বসির উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়