শিরোনাম
◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ◈ ফ্রান্স-ইতালি লড়াইয়ে জিতল না কেউ ◈ ব‌্যর্থতার ষোলকলা পূর্ণ হ‌লো, এশিয়ান গেম‌স ক্রিকে‌টে বাংলা‌দেশ স্বর্ণ জ‌য়ের স্বপ্ন দে‌খে পে‌লো না ব্রোঞ্জও

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিমালয়ের ট্রেইল গুলোতে আটকে আছেন কয়েক শ ট্রেকার, যাপন করছেন মানবেতর জীবন

আসিফুজ্জামান পৃথিল : [২] কমপক্ষে ৫০০ ট্রেকার নেপালের ৪টি ট্রেইলে আটকে আছেন। লকডাউনের কারণে যারা সমতলে বা নিজের দেশে ফিরতে পারছেন না। গত মঙ্গলবার নেপালে শুরু হয়েছে লকডাউন। সিএনএন, ইউএসএটুডে, হিমালয়ান টাইমস

[৩] পোল টুরিজম বোর্ডের মুখপাত্র সারদা শ্রেষ্ঠ বলেন, ‘আমরা সরকারের এজেন্সিগুলোর সঙ্গে এই ট্রেকারদের উদ্ধার করে কাঠমাণ্ডু আনার জন্য কাজ করছি। এরপর আমরা দূতাবাসগুলোর সঙ্গে কথা বলে তাদের দেশে ফেরাতে ব্যবস্থা নেবো।’

[৪]‘ জার্মানি ও ফ্রান্সের মতো কিছু দেশ তাদের নাগরিকদের উদ্ধার করতে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে।’

[৫] কাঠমাণ্ডুর ব্রিটিশ দূতাবাস তাদের নাগরিকদের নিজেদের তথ্য পাঠাতে বলেছে। তারা জানায় নেপালে আটকে থাকা ব্রিটিশদের উদ্ধারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া হবে।

[৬] এর আগে নেপাল সরকার ঘোষণা করে এভারেস্ট সহ সকল পর্বতশৃঙ্ঘে বসন্তকালীন আরোহন বন্ধ থাকবে। পুরো এপ্রিল মাস পর্যন্ত আরোহন বন্ধের কথা জানান নেপালের পর্যটন সচিব কেদার বাহাদুর অধিকারি।

[৭] এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হবে বর্ষাপূর্ব আওরহন মৌসুমও। এটিই সবচেয়ে জনপ্রিয় মৌসুম এবং নেপাল সরকারের আয়ের বড় উৎস। এভারেস্টে আরোহনের অনুমোদন পেতে জনপ্রতি নেপাল সরকারকে ১১ হাজার ডলার দিতে হয়।

  • সর্বশেষ