শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ এলাকায় জীবানুনাশক ছিটানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

আসাদুজ্জামান সম্রাট : [২] শনিবার ছুটির মধ্যেও করোনা মোকাবেলায় জাতীয় সংসদ ভবন এবং এর সংলগ্ন এলাকায় এ কাজ করেছে গণপূর্ত অধিদপ্তর। এছাড়া হাত ধোয়ার জন্য মেডিকেল সেন্টারে একটি বেসিন স্থাপন করা হয়েছে। সংসদের প্রবেশের গেটগুলোতে হাতধোয়ার ব্যবস্থা করা হতে পারে।

[৩] গণপূর্ত অধিদপ্তর সার্কেল-৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকন উদ্দিনের নেতৃত্বে সংসদ ভবনের ভেতরের লবি ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ভিআইপি আবাসিক এলাকায় এ জীবানুনাশক ছিটানো হয়েছে।

[৪] এছাড়াও মিনিস্টার্স হোস্টেল, এমপি হোস্টেল, ন্যাম ভবন, সংসদের সাউথ প্লাজায় অবস্থিত গণপূর্তের অফিসগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়াও ব্লিচিং পাউডার মিশ্রিত পানি স্প্রে করা হয়।

[৫] শেরেবাংলা নগর-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ইএম-৭ এর নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রিসহ গণপূর্তের কর্মকর্তা-কর্মচারিরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ