শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিস জনসনের সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদির টুইট

ইত্তেফাক : [২] কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সুস্থতা কামনা করে টুইট বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। গতকাল বিকালে তিনি এই বার্তা দিয়েছেন।

[৩] নরেন্দ্র মোদি লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী বরিস জনসন, আপনি একজন যোদ্ধা এবং আপনি এ চ্যালেঞ্জকেও হারাবেনই। আপনার সুস্বাস্থ্যের প্রার্থনা করি । স্বাস্থ্যকর ব্রিটেনের জন্য শুভেচ্ছা রইলো।

[৪] যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে। পরীক্ষায় এসেছে, আমার শরীরে করোনাভাইরাস রয়েছে। আমি সেলফ আইসোলেশনে রয়েছি। কিন্তু এখান থেকেই ভাইরাস বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

[৫] ডনিংস্ট্রিটের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এনএইচএস নম্বর ১০-এ তার নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি বর্তমানে সেলফ আইসোলেশনে থেকে কার্যক্রম পরিচালনা করবেন।

[৬] এর আগে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লসের শরীরে পাওয়া যায় করোনা ভাইরাস। বিশ্বজুড়ে প্রায় ৫ লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টার আক্রান্তের হার সবচাইতে বেশি ছিলো যুক্তরাষ্ট্রে। অন্যদিকে মৃত্য হারে বর্তমানে এগিয়ে স্পেন। সম্পাদনা : মাজহারুর ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়