শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিইইয়র্কের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় দ্রুত অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি, নিউ অরলিন্স শহরই হতে পারে পরবর্তী মহামারি কেন্দ্রবিন্দু

আসিফুজ্জামান পৃথিল : [২] লুইজিয়ানা রাজ্য কর্তৃপক্ষ ভাইরাসের স্রোত মোকাবেলায় ট্রাকে লাগানো ভেন্টিলেটার আর অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করে রেখেছে। কারণ রাজ্যটিতে বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। নিউ ইয়র্ক টাইমন, ওয়ানগো, মিপিলিয়া

[৩] লুইজিয়ানায় যুক্তরাষ্ট্রের মধ্যে মাথাপিছু করোনাভাইরাস রোগী সর্বোচ্চ। সব মিলিয়ে রাজ্যে রোগীর সংখ্যা ১৮০০ এর বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী বেড়িছে ৪ শতাধিক। এখন পর্যন্ত মারা গেছেন ৭৪ জন।

[৪] এই অবস্থাতেও রাজ্যটির একটি চার্চ ১৮০০ ভক্ত নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানে যোগ দিতে ২০০টির বেশ বাস রাজ্যের বিভিন্ন স্থান থেকে ভক্তদের নিয়ে আসে। এই ঘটনার পর শুরু হয়েছে বড় ধরনের সমালোচনা।

[৫] লুইজিয়ানার গভর্নর বলেছেন, রাজ্যটির বর্তমান অবস্থা স্পেন আর ইতালির প্রাথমিক অবস্থার মতোই। ২ দিন আগে গভর্নরের অনুরোধের প্রেক্ষিতে মার্কিণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজ্যটিতে কেন্দ্রীয় জরুরি অবস্থা জারি করেছেন।

[৬] শুধু নিউ অরলিন্সেই রোগীর সংখ্যা ৮২৭। যা নিউ ইয়র্কের পর কোনও মার্কিন শহরে সর্বোচ্চ।

  • সর্বশেষ