শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণখোলায় ট্রলির চাপায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

আবু নাঈম, শরণখোলা প্রতিনিধি : [২] বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

[৩] বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পেল্ডারের বেড়িবাঁধ নির্মাণকারী চায়না ঠিকাদার কম্পানির মাটি পরিবহনের ট্রলি চাপায় নজরুল ইসলাম (১৬) নামের এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

[৪] সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, তার ইউনিয়নের দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের হামিদ খানের ছেলে বাক প্রতিবন্ধী নজরুল ইসলাম বাড়ির পাশের নির্মাণাধীন বেড়িবাঁদের ওপর দাড়িয়ে ছিলো। এমন সময় পাউবোর টেকসই বাঁধনির্মাণ কাজে নিয়োজিত ‘সিএইচডাব্লিউই’ নামের চায়নার ঠিকাদার প্রতিষ্ঠানের একটি ট্রলি পিছন দিক থেকে চাঁপা দিলে ঘটনাস্থলে নজরুলের মৃত্যু হয়। এসময় ট্রলির চালক দ্রুত পালিয়ে যায়। চালকের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে নজরুলের বাবা থানায় মামলা করবেন বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।

[৫] শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদের কাছে জানাতে চাইলে লাশ উদ্ধার বা ময়না তদন্তের ব্যাপারে তাৎক্ষনিকভাবে কিছু বলতে পারেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

[৬] এব্যাপারে ঠিকাদার কম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়