শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ আফ্রিদির প্রশংসা করে হরভজন সিংয়ের টুইট, ভগবান তোমাকে আরও শক্তি দিন

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজ নামে একটি ফাউন্ডেশন পরিচালনা করেন। ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ নামের সেই অলাভজনক সংস্থা পাকিস্তানে করোনা মোকাবিলায় বড় ভূমিকা পালন করেছে। আর্থিক সাহায্যের পাশাপাশি আফ্রিদি নিজের ফাউন্ডেশন থেকে দুই হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন। পাকিস্তানের এ ক্রিকেটারের মহানুভবতা প্রশংসিত সর্বত্র।

[৩] আফ্রিদি কয়েকটা ছবিও পোস্ট করেছেন তার উদ্যোগের। সবাইকে এগিয়ে আসার অনুরোধও করেছেন। আফ্রিদির মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। টুইটারে আফ্রিদিকে হরভাজন লিখেছেন, মানবতার দারুণ নিদর্শন। ভগবান আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আফ্রিদি, তোমাকে আরও শক্তি দিন। পুরো বিশ্বের জন্য প্রার্থনা থাকলো।

[৪] এর প্রতিক্রিয়া হিসেবে হরভজনের উদ্দেশে আফ্রিদি লেখেন, ‘মানবতা সবকিছুর ঊর্ধ্বে। তোমার এই কথাগুলোর জন্য ধন্যবাদ। পুরো বিশ্বের এখন একত্রিত হওয়া দরকার। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে গরিবদের পাশে দাঁড়ানো আমাদের সম্মিলিত দায়িত্ব।

[৫] বাংলাদেশের ক্রিকেটাররাও পিছিয়ে নেই। লিটন কুমার দাশ ও রুবেল হোসেন এরই মধ্যে নিজেদের উদ্যোগে খাদ্যসামগ্রী দিয়েছেন খেটে খাওয়া মানুষদের। পাশাপাশি বাংলাদেশের ২৭ ক্রিকেটার নিজেদের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়