শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আজ স্বাধীনতা দিবস,অধ্যাপক ড.আনিসুজ্জামান বললেন, এবারের শপথ হোক করোনা বিপর্যয় কাটিয়ে উঠার

দেবদুলাল মুন্না:[২]আজ মহান স্বাধীনতা দিবসের ৪৯ তম বার্ষিকী । এদিনকে সামনে রেখে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘ প্রতিবছর এদিনটি আমাদেরপ্রেরণা জোগায়। কিন্তু এবার করোনা ভাইরাস সংক্রমণের ফলে দিবসটি সীমিত আকারে পালিত হচ্ছে। তবে করোনার প্রাদুর্ভাবে বিশ্ব এখন বিপর্যস্ত। আমরাও এর বাইরে নই।দল-মত নির্বিশেষে আমরা সবাই এক হয়ে পরিকল্পনা গ্রহণ করলেই করোনাকেও পরাজিত করতে পারব।

[৩]রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, এ বছর ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বিশিষ্টজনকে অভ্যর্থনা এবং স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠান হচ্ছে না।জেলা-উপজেলা পর্যায়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ এবং সারাদেশে মুক্তিযোদ্ধাদের সমাবেশ স্থগিত করা হয়েছে।

[৪] তবে এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। পত্রিকাগুলো বের করেছে বিশেষ ক্রোড়পত্র। বেতার ও টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে উড়ছে জাতীয় পতাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়