শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুরোধ করছি, সবাই ঘরে থাকুন, বললেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

আবুল বাশার নূরু: [২] প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে বাসায় থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

[৩] তিনি বলেন, আমরা অনুরোধ করছি, সবাই ঘরে থাকুন। দয়া করে ঘরের বাইরে যাবেন না। যদি জরুরি প্রয়োজনে যেতে হয় তাহলেও স্যানিটাইজেশন এবং সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাবেন। অনুগ্রহ করে বিষয়টি পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি।

[৪] সরকারের ঘোষিত ছুটিতে বাইরে ঘোরাফেরা না করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসায় থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের প্রতিও এই আহ্বান জানান তিনি।

[৫] আহমদ কায়কাউস বলেন, আগামী ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন এই বন্ধের সঙ্গে সংযুক্ত থাকবে। এই ছুটি ভোগ বা উৎসব করার জন্য দেয়া হয়নি। করোনাভাইরাস প্রতিরোধের জন্য এই ছুটি দেয়া হয়েছে। তাই কর্মকর্তা-কর্মচারীরা ছুটিকালীন কেউ কর্মস্থল ত্যাগ করবেন না। সবাই বাসায় থাকবেন।

[৬] তিনি বলেন, সরকারের তরফ থেকে ট্রেন, বাস, লঞ্চে যাত্রী বহন বন্ধ করা হয়েছে। অর্থাৎ আপনারা যে যেই জায়গায় আছেন সবাই সেখানে থাকেন। কেউ আর স্থান ত্যাগ করবেন না। আর যারা বাড়িতে গেছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা ঘরের বাইরে বের হবেন না।

[৭] মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়