শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) এক ভাইকে দাফনের ৩ ঘণ্টা পর অপর ভাইয়ের মৃত্যু!

ডেস্ক রিপোর্ট : (২) কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর বড় ভাই মমতাজ উদ্দিন চৌধুরীকে জানাজা শেষে দাফন করা হয়েছে। এদিকে তাকে দাফনের মাত্র ৩ ঘণ্টা পর তার মেঝো (দ্বিতীয়) ভাই কাশেম চৌধুরী (৭৫) মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এমন সংবাদে মনোহরগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, কুমিল্লা জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম চৌধুরীর বড় ভাই মমতাজ উদ্দিন চৌধুরী ও মেঝো (দ্বিতীয়) ভাই কাশেম চৌধুরী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত কয়েকদিন থেকে ঢাকায় পৃথক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

(৩)রবিবার বিকেল সাড়ে ৪টায় মমতাজ উদ্দিন মারা যান। আজ সোমবার সকাল ৯টায় গ্রামের বাড়ি মনোহরগঞ্জের ফুলপুকুরিয়া নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বড় ভাইয়ের দাফনের মাত্র ৩ ঘণ্টার মধ্যে দুপুর ১টা ১০ মিনিটে কাইয়ুম চৌধুরী জানতে পারেন তার মেঝো (দ্বিতীয়) ভাই আবুল কাশেমও ইন্তেকাল করেছেন। দুই ভাইয়ের মৃত্যুতে আবদুল কাইয়ুম চৌধুরী কান্নায় ভেঙ্গে পড়েন। স্বল্প সময়ের ব্যবধানে দুই সহোদরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়